1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া শিদলাই বড়বাড়ী গার্লস স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া শিদলাই বড়বাড়ী গার্লস স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬১ বার পঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিদলাই বড়বাড়ী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্কুলের সভাপতি ডাঃ সরকার ফারুক আহমেদ এর আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল টিমের প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ নওশের আলম। এছাড়া আরো চিকিৎসক হিসাবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন শিশু ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ নূর ও ডাঃ রাফি, মেডিসিন, চর্ম, যৌন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইব্রাহিম ও ডাঃ সাওবিদ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ সরকার ফারুক আহমেদ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফারজানা লিলি ও জেনারেল বিশেষজ্ঞ ডাঃ ফেরদৌসী বেগম, দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ রিপন সরকার। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহায়তা করেন ওমর ফারুক, মোরশেদ আলম, শাহ আলম সরকার, জহিরুল ইসলাম, বাবুল পুলিশ, ফয়েজ আহম্মেদ, লিটন সরকার, জমির হোসেন সরকার। এসময় বড়বাড়ী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসাঃ শিউলি বেগমসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রায় ৬শত রোগী ফ্রি চিকিৎসা গ্রহন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD