1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে আওয়ামীলীগের অভিষেক সভা, ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে আওয়ামীলীগের অভিষেক সভা, ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের নব-গঠিত কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এই পরিচিতি সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শৈখ হাসিনার নির্দেশনায় ও আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাগ হারুন এফসিএ’র সার্বিক তত্বাবধানে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে পরিচয় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা নির্বিশেষে আগামী দিনের নির্বাচন ও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাছান চিনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইদুল ইসলাম রমীজ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন, উপজেলা আ’লীগের উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের, সাঙ্গঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, শ্রম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদস্য আব্দুর রউফ, আলমঙ্গীর কবির প্রমূখ।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারী সোমবার কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মো: রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এড. আবুল কালাম আজাদকে সভাপতি ও গোলাম সারোয়ার চিনুকে সাধারণ সম্পাদিক করে ৭১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD