1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভারতের তৈরি বাঁধ অপসারণসহ ৫ দাবি-কুমিল্লায় ইনকিলাব মঞ্চের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভারতের তৈরি বাঁধ অপসারণসহ ৫ দাবি-কুমিল্লায় ইনকিলাব মঞ্চের

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

 

নেকবর হোসেন

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাঁধ অপসারণের দাবিতে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লংমার্চের সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো– আন্তঃসীমান্ত নদীতে ভারতের সব অবৈধ বাঁধ অপসারণ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামকে চাপ সৃষ্টি করতে হবে। জাতিসংঘে পানিপ্রবাহ কনভেনশন আয়োজন ও ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে। অচিরেই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং সীমান্ত হত্যার বিচার পেতে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।
সমাবেশে বক্তব্য দেন ইসলামিক বক্তা মোস্তাক ফয়েজী, গবেষক খন্দকার রাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ কে জুবায়ের, জামায়াতের কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ, ইনকিলাব মঞ্চের সদস্য বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD