1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এক হাজার বানভাসির মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্য সহায়তা বিতরণ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় এক হাজার বানভাসির মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্য সহায়তা বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ।।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় বানভাসিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দুলালপুর ইউনিয়নের দুই ও তিন নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের এক হাজার বন্যাদুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেল ও সুজিসহ ছয় প্রকারের খাদ্য সামগ্রী তোলে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির সদস্যগন।
এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এসময়, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের কার্যনির্বাহী সদস্য আজিমুল আলম মজুমদার, শহিদুর রহমান জুয়েল সহ এনডিআরটির সদস্য, ইউডিআরটি সদস্য, যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের সদস্য ও বানভাসি আশ্রয়কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
রেডক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সদস্যরা জানান, তারা প্রতিটি বানভাসি পরিবারের মধ্যে সাতদিনের কর ফুড প্যাকেজ বিতরণ করেছেন। এসব ফুড প্যাকেজে সাড়ে সাত কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল, আধা কেজি সুজি, এক কেজি লবন ও এক কেজি চিনি রয়েছে। তাদের এই কর্যক্রম বন্যাদুর্গত এলাকায় চলমান আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD