1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
- Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

লোটাস কামাল ও সাবেক ওসি নজরুলেরসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

নেকবর হোসেন ।।
কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল(লোটাস কামাল) ও নাঙ্গলকোট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন এক আইনজীবী। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলতপুর গ্রামের খিদর আলীর ছেলে মো. একরামুল হক মজুমদার। মামলার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলী আদালতের বিচারক আবু বকর সিদ্দিক।
মামলার আসামিরা হলেন, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের সহ- সভাপতি মো. আব্দুল হামিদ, তার ছেলে যুবলীগ নেতা মো. মঈন উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম রুবেল, আওয়ামী লীগের উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, মো. মোস্তাক মিয়া, কুমিল্লার নাঙ্গলকোট থানার সাবেক ওসি নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু ইসহাক, হান্নান, ফরাদ, ইমরান, মো. নোমান, মো. সাইফুল, তুহিনসহ নামে ৩৫জন ও অজ্ঞাত ৫০ জন।
মামলার বাদী আইনজীবী একরামুল হক মজুমদার বলেন, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর নাঙ্গলকোটের আশারকোটা এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপির সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী। ওই সময় অভিযুক্তরা রামদা, ছেনি, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে ককটেল ফাটিয়ে হামলা করে এই আইনজীবী ও আশপাশের নেতাকর্মীদের ওপর। এসময় গাড়ি ভাঙচুর ও তাকে পিটিয়ে আহত করে। এসময় নেতাকর্মীদের মারধর করে তাদের মোবাইল ও টাকা পয়সা রেখে দেন তারা। এঘটনা থানায় গিয়ে অভিযোগ করলেও ওসি নজরুল ইসলাম মামলা নেননি। উল্টো তিনি তাকে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেন। ওসির নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ও দোকানপাট ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। আদালতে আসলেও তাকে হেনস্থা করা হয় এবং মামলা নেয়া হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD