1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার হোমনা ঘর থেকে মা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার হোমনা ঘর থেকে মা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার হোমনা উপজেলায় বসতঘর থেকে এক নারী এবং তার ছেলে ও ভাতিজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ঘাগুটিয়া গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহমুদা (৩৫), তার ছেলে সাদ (৯), মাহমুদার ফুপাতো ভাইয়ের মেয়ে তিশা (১৫)। এদের মধ্যে বসতঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিশার মরদেহ পাওয়া গেছে। তবে পুলিশের সুরতহাল অনুযায়ী, প্রাথমিক তথ্যে তাঁদের মাথায় ও মুখে জখম পাওয়া গেছে বলে জানা গেছে।
নিহত মাহমুদা ঘাগুটিয়া গ্রামের শাহ পরানের স্ত্রী। তাঁদের সন্তান সাদ। নিহত তিশা পার্শ্ববর্তী গ্রামের রেজাউল করিমের মেয়ে। মাহমুদা সন্তানসম্ভবা ছিলেন।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ ছিল। কিন্তু পেছনের দরজা খোলা ছিল। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কী। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
ওসি আরও জানান, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তিশা তার ফুপু মাহমুদার বাড়িতে মাঝেমধ্যে এসেই থাকতো। তাদের মরদেহে শ্বাসরোধ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, মৃত্যুর ঘটনাটি গতরাতে কোনো এক সময় ঘটে থাকতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD