1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে আর্সি নদী থেকে মাটি উত্তোলন: ২ ড্রেজার মেশিন জব্দ ও মামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে আর্সি নদী থেকে মাটি উত্তোলন: ২ ড্রেজার মেশিন জব্দ ও মামলা

  • প্রকাশিতঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৬ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর  :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্সি নদী ও কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ ও ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। এছাড়া ড্রেজার মেশিনের মালিক উপজেলার দিঘিরপাড় গ্রামের মাহবুব আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মীর্জাপুর-কামাল্লা সড়কের কালিপুরা বাজার এলাকার এলাকায় এ অভিযান চালিয়ে ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা।

জানা যায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মতিন মাতু মিয়া ডিলারের ছেলে মাহাবুব আলমে কালিপুরা বাজার এলাকার নার্সারির পাশের আর্সি নদী ও কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ড নাজমুল হুদা এই অভিযান পরিচালনা করেন। এ সময় ২টি ড্রেজার মেশিন জব্দ ও ১৫০টি পাইপ ধ্বংস করার নির্দেশ ও মেশিনের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার মো: আলাউদ্দিন ভূইয়া জনী’র নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD