1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বন্যায় ক্ষতির পরিমাণ দেখে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে-কুমিল্লায় বস্ত্র ও পাট উপদেষ্টা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বন্যায় ক্ষতির পরিমাণ দেখে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে-কুমিল্লায় বস্ত্র ও পাট উপদেষ্টা

  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার পঠিত

নেকবর হোসেন

বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ক্ষতির পরিমাণ দেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এবার রাজনৈতিক আবহ না থাকায় ক্ষতিগ্রস্তরা তাদের প্রাপ্য পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে আয়োজিত বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কর্মসূচি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, বন্যা-পরবর্তী সময়ে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ায়। গ্রাম পর্যায়ে এই রোগগুলোর জন্য প্রয়োজনীয় ওষুধ অনেক সময় পাওয়া যায় না। এ পরিস্থিতে বন্যাকবলিত এলাকাগুলোতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান আহমেদ, বুড়িচং ইউএনও সাহিদা বেগমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD