1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির আওতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা জামায়াতের উদ্যোগে সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে বন্যার্ত ও আশ্রয়নদের মাঝে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে ২০ জন ডাক্তার ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। দিনব্যাপী প্রায় ৮শত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এসব সেবা পেয়ে সেবাপ্রত্যাশীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ব্যাপক খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রহমান খান মাছুম, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম, দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, শ্রমিক নেতা আবু কাউছার আরমান, কামরুল হাসান, ওমর সানিসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD