1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির পক্ষ থেকে ১২ হাজার লোকের খাবার বিতরণ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির পক্ষ থেকে ১২ হাজার লোকের খাবার বিতরণ

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩৯১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এ স্লোগান কে সামনে রেখে চলমান বন্যা কবলিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির পক্ষ থেকে উপজেলার ১২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে৷ শনিবার (৩১ আগষ্ট) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়৷ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির আহবায়ক লায়ন মোস্তফা কামাল ও সদস্য সচিব জাকির হোসেন মুকুল এর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে রান্না করে বাড়িতে এবং আশ্রয় কেন্দ্রে এ খাবার পৌয়ে দেয় ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির সদস্য এবং এলাকার সেচ্ছাসেবক বৃন্দ৷ এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির আহবায়ক এবং সদস্য সচিব বলেন মানুষের কল্যানে সব সময় ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি কাজ করে যাচ্ছে৷ চলমান বন্যা পরিস্থিতির কারনে ব্রাহ্মণপাড়ার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে৷ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির পক্ষ থেকে এলাকার মানুষের জন্য আমাদের এ আয়োজন৷ আমরা আজ ১২ হাজার মানুষের জন্য খাবার রান্না করে বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ করেছি৷ আমাদের এ কার্যক্রম সামনের দিকে আরো ব্যাপক আকারে হবে ইনশাআল্লাহ৷ ১২ হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন মোঃ মনিরুল ইসলাম, প্যারাডাইস, ফয়েজ আহম্মেদ, আরিফুর হক, খাইরুল আলম মিঠু, মোঃ শরিফুর আলম, রেজাউল করিম বাদল, শফিকুল ইসলাম দুলাল, মোঃ মহিউদ্দিন, আবু হানিফ, কামরুল ইসলাম ভূইয়া, কামরুল হাসান, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, জাকির হোসেন ভূইয়া, আবুল খায়ের, আইয়ুব সরকার রুবেল৷ এসময় উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আলাউল আকবর, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জয়নাল হোসেন জানু, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার সেচ্ছাসেবক বৃন্দ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD