1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে এক মৎস্যজীবীর মৃত্যু - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে এক মৎস্যজীবীর মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভেসাল জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মিজানুর রহমান নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ আগস্ট ) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ( ৪৫ ) বড়ধুশিয়া পশ্চিম পাড়া এলাকার ময়নাল মিস্ত্রি বাড়ির মৃত আলী হোসেনের ছেলে। তিনি ভেসাল জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় মিজান তার খালের ওপর পাতা ভেসাল জাল দিয়ে মাছ শিকার করছিলেন। পরে আনুমানিক সাড়ে দশটার দিকে মিজানের ভেসাল জালের নিকটে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখেন মিজান অচেতন অবস্থায় পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যাওয়ার মতো চিহ্ন দেখেন তারা। স্থানীয়দের ধারণা মিজানুর রহমানের বজ্রপাতেই মৃত্যু হয়েছে।

বড়ধুশিয়া বাজারের ঔষধ ব্যবসায়ী মো. সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানুর রহমান ভেসাল জাল দিয়ে মাছ ধরে বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতেও তিনি তার ভেসাল জাল দিয়ে মাছ ধরছিলেন। সেসময় তিনি বজ্রপাতে ঝলসে মারা যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD