1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এ এস এম আলাউদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের পক্ষে থেকে ২৫০০ পরিবারের মাঝে উপহার বিতরণ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় এ এস এম আলাউদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের পক্ষে থেকে ২৫০০ পরিবারের মাঝে উপহার বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩৭৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছেন সমাজ সেবক এ এস এম আলাউদ্দিন ভূইয়া ফাউন্ডেশন৷ এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ২৯ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০০ শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়৷ এসময় এ এস এম আলাউদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে চিড়া, মুড়ি, পানির বোতল, গুড়, খাবার স্যালাইন, বিভিন্ন ঔষধ সামগ্রী, শিশু খাদ্য প্রদান করা হয়েছে৷ বিভিন্ন ইউনিয়নে সেচ্ছাসেবীদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এ উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি৷ এসময় এ এস এম আলাউদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ি এ এস এম আলাউদ্দিন ভূইয়া বলেন, বন্যায় আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং- উপজেলার মানুষ অনেক কষ্টে আছে৷ সমাজের সকল শ্রেনী পেশার মানুষের উচিৎ বন্যায় ক্ষতিগ্রস্থ দের পাশে এসে দাঁড়ানো৷ প্রাথমিক অবস্থায় আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ২৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছি৷ প্রয়োজনে আরো উপহার সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে৷ সবাই ধৈর্য সহকারে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে হবে৷ ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে৷ এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাসুম, মোঃ মাসুদ সরকার, আবুল ফরহাদ ভূইয়া, আনিসুর রহমান টুটুল, মনিরুল হক আখন্দ মাস্টার, নুরে আলম সরকার, আবু কাউছার সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD