1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বন্যার্তদের সহায়তায় আশা’র ২০ লাখ টাকার খাদ্য সহায়তা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় বন্যার্তদের সহায়তায় আশা’র ২০ লাখ টাকার খাদ্য সহায়তা

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।
কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের জন্য ২০ লাখ টাকার খাদ্য সহায়তা (ত্রাণ) দিয়েছে বেসরকারি সংস্থা আশা। গতকাল বুধবার দিনব্যাপী জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, লাকসাম, নাগলকোট, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী, ফায়ারসার্ভিস ও জেলা প্রশাসকের নিকট খাদ্য সহায়তার দুই হাজার প্যাকেট হস্তান্তর করে সংস্থাটি।
আশা’র জেলা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, উল্যেখিত উপজেলা গুলোতে বন্যায় কবলিত বানভাসিদের জন্য শংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুই হাজার প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে। এসব প্যাকেটে ১। চাল ৫ কেজি,
আলু, মশুরি ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, পানি, খাবার স্যালাইন ও চিরা রয়েছে। তিনি জানান, বন্যাদুর্গত এলাকায় আশ‘র পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম পাঠানো হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় আশা’র ঋণের কিস্তি আদায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত আছে।
এসময়, আশা’র সিনিয়র রিজওনাল ম্যানেজার শংকর গুহ, বুড়িচং সদর ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসাইন, ব্রাহ্মণপাড়া ব্রাঞ্চ ম্যানেজার ত্রিদিব রায়, চান্দলা ব্রাঞ্চ ম্যানেজার আবদুল মবিন, কোম্পানিগঞ্জ-১ ব্রাঞ্চ ম্যানেজার মো. সোহেল খান, কোম্পানিগঞ্জ-২ ব্রাঞ্চ ম্যানেজার মো. আবদুল হালিম, লোন অফিসার হারুন অর রশিদ, এবিএম ওহাব, এবিএম কামাল হোসেন, মো. শাহীন আলম, অন্তর দেবনাথ ও ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ক্যাপশন:- কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের জন্য ২০ লাখ টাকার খাদ্য সহায়তা (ত্রাণ) দিয়েছে বেসরকারি সংস্থা আশা। গতকাল বুধবার দিনব্যাপী জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, লাকসাম, নাগলকোট, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী, ফায়ারসার্ভিস ও জেলা প্রশাসকের নিকট খাদ্য সহায়তার দুই হাজার প্যাকেট হস্তান্তর করে সংস্থাটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD