1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় প্রভাতফেরীতে ছাত্রীদের উত্যক্ত করায় ১ জনের কারাদন্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় প্রভাতফেরীতে ছাত্রীদের উত্যক্ত করায় ১ জনের কারাদন্ড

  • প্রকাশিতঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

কুমিল্লার হোমনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরীতে ছাত্রীদের উত্যক্ত করার দায়ে মোঃ হোসেন(১৮) নামের এক যুবককে ১৫( পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো: কবির হোসেনের ছেলে।

জানা যায়,মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরীতে কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের প্রভাতফেরীতে উত্যক্ত করার দায়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইউসুফ হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড দেন।

সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ হাসান জানান, ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় আটককৃত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় তাকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD