1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বন্যাকবলিত মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বন্যাকবলিত মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৬৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার বুড়িচং এ বন্যা দুর্গত বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ডক্টরস (ডিএমএফ) ফাউন্ডেশন। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ।

মঙ্গলবার দিনব্যাপী বুড়িচং উপজেলার বারেশ্বর হাই স্কুলে আশ্রয় কেন্দ্রগুলোতে আলাদা টিম গঠন করে বানভাসি মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ডাঃ এ এইচ রকিব জানান, ‘আমরা বাংলাদেশ ডিপ্লোমা ডক্টরস (ডিএমএফ) ফাউন্ডেশন ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিদিন ক্যাম্পে ০৫ জন ডিপ্লোমা চিকিৎসক দিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অস্থায়ী ক্যাম্প তৈরি করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। ক্যাম্প থেকে শিশু খাদ্য ও নারীদের প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এছাড়া এ সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে, যেখানে মোবাইলে সেবা নিতে পারবে বন্যা কবলিত লোকজন।

ক্যাম্প তত্ত্বাবধান করছেন, ডা. এ এইচ রকিব ডা. আসরাফ সোহাগ, মোঃ কামরুল ইসলাম ও মোঃ আলিফ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD