1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় শিক্ষার্থীদের তোপের মুখে আইজিপি - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় শিক্ষার্থীদের তোপের মুখে আইজিপি

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এসময় আইজিপির গাড়ীবহর আটকে রাখে শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থী এবং পুলিশের মাঝে হট্টগোলের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ভারতীয় পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচং, চৌদ্দগ্রাম উপজেলাসহ অন্তত ৫টি উপজেলা প্লাবিত হয়ে গেছে। পুলিশের এই কর্মকর্তা সেসব এলাকায় ত্রাণ বিতরণ না করে কুমিল্লা নগরীতে জিলা স্কুল মাঠে লোক দেখানো খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
তারা আরো অভিযোগ করেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুলকে আশ্রয়কেন্দ্র স্থাপন করে সেখানে উদ্ধার করে আনা বানভাসিদের খাদ্য সামগ্রী দিচ্ছেন। পুলিশের এই অনুষ্ঠান কেন জিলা স্কুল মাঠে করা হলো!

শিক্ষার্থীদের এমন তোপের মুখে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান আইজিপি। বিকেল ৫টায় কুমিল্লা সার্কিট হাউজ থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ময়নুল ইসলাম বলেন, এমন সংকটে অনেক কিছুই তাৎক্ষণিক করতে হয়। আমাদের সমন্বয়ের অভাব ছিল। এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD