1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে দুই জায়ের ঝগড়া থামাতে গিয়ে শ্বশুর নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে দুই জায়ের ঝগড়া থামাতে গিয়ে শ্বশুর নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৯৫ বার পঠিত

তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে দুই জায়ের ঝগড়া থামাতে গিয়ে শ্বশুর আব্দুল হাকিম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টায় উপজেলা মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হাকিম ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। এ ঘটনায় ৪জনকে আসামি করে তিতাস থানায় এজাহার দায়ের করেছে নিহতের মেয়ে শেফালী আলম। ওই ঘটনায় বড় ছেলের স্ত্রী লাভলি আক্তার, দুই মেয়ে মহিমা ও ফাতেমা আক্তারকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর বাড়ির উঠান পরিস্কার করা নিয়ে নিহত আব্দুল হাকিমের দুই ছেলের বউ ঝগড়া লাগে। ওই ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আব্দুল হাকিম।

তাকে দ্রুত তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ছেলের স্ত্রী সীমা আক্তার বলেন, আমার বড় জায়ের সাথে বিকালে উঠান পরিস্কার করা নিয়ে ঝগড়া হয়, পড়ে আবার রাতে আমার বড় ঝা লাভলী আক্তার ও তার দুই মেয়ে এসে আমাকে এবং আমার মেয়েকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। আমার শ্বশুর দেখে তাদের থামাতে গিয়ে পড়ে যায়, এর পর কি হয়েছে আমি জানিনা।

নিহতের বড় মেয়ে শেফালী আলম বলেন, বাড়ির উঠান পরিস্কার করা নিয়ে বড় ভাইয়ের স্ত্রী মেয়েরা ছোট ভাইয়ের স্ত্রী মেয়েকে মারতেছে। এ ঝগড়া থামাতে গিয়েই বাবা মারা যায়।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি নাজমুল হক জানান,পারিবারিক কোলাহলে শ্বশুর হত্যার ঘটনায় নিহতের পুত্রবধূ, দুই নাতনি ও তার বেয়াইকে আসামি করে তিতাস থানায় একটি এজাহার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD