1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৪৫৯ বার পঠিত

 

শামীম রায়হান ॥ কুমিল্লার দাউদকান্দিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলা গৌরীপুর বাজারে একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট মোকলেছুর রহমানের সঞ্চলনায় লিখিত বক্তব্য পাঠ করেন,জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার আমির মনিরুজ্জামান বাহালুল বলেন,জাতির সংকটের মুহূর্তে আমরা লক্ষ্য করলাম এদেশের মানুষ বাঁচার জন্য সংগ্রাম করে ফুটন্ত কড়াই থেকে লাফ দিযে জ্বলন্ত চুলায় পড়েছে। পরিবর্তনের ঊষালগ্ন থেকেই কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষে কিছু জায়গায় ভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করেছে। যাহা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। যাদের অন্তরে মানবতাবোধ ও দেশপ্রেম আছে তারা এগুলো করতে পারেনা। এমন পরিস্থিতিতে সবার আগে দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবাদের বলিষ্ঠ দৃষ্টান্ত রেখেছে। আমরা রাজনীতি করি মানুষ ও দেশের জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আদর্শ কল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মজলিস শূরার সদস্য মাওলানা খন্দকার আবুল বাসার, উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান,পৌরসভা আমির আবুল কাশেম প্রধানিয়া,সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD