1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি বাসের ধাক্কায় নারীর মৃত্যু, নিহত পরিবারকে এক লক্ষ টাকা সহায়তার ঘোষণা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবি বাসের ধাক্কায় নারীর মৃত্যু, নিহত পরিবারকে এক লক্ষ টাকা সহায়তার ঘোষণা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৯২ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

অটোর মোড় ঘোরানোর সময় ছিটকে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নীল বাস কৃঞ্চচূড়ার ধাক্কায় ফজিলাতুন্নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

তিনি বলরামপুরের মৃত জামাল মিয়ার স্ত্রী। নিহত পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক লক্ষ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে কোটবাড়ি বিশ্বরোড নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, অটো আর বাস দুটোই বিপরীতমুখী ছিল। অটোতে চারজন মহিলা ছিল। তারা রেশন নিয়ে চাঙ্গীনি থেকে আসছিল। আর বাস শহর থেকে আসছিল। অটোর ড্রাইভার বাসকে দেখে টার্ন করতেই মহিলা অটো থেকে ছিটকে পড়ে যায়। আর বাসের পিছনের সাথে ধাক্কা খায়, এখানে বাসের কোন দোষ নেই। এখানে দুটো মোড় ও কাউন্সিলরের বাগান থাকার কারণে ড্রাইবার সামনে দেখতে পায় না। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোরশেদ আলম বলেন, নিহত পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। তারা কোন মামলা করবে না। তারা সমঝোতা করতে চাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ একটি অপমৃত্যুর মামলা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, সকালে কৃষ্ণচূড়া (১১০০২৫) শিক্ষার্থীদের নিয়ে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হয়। আর নন্দনপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় নিহত পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় তাদের পাশে থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD