1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৩ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় ৩ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩২২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার ( ১৮ আগস্ট ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় কুমিল্লা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও স্যাম্পল বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন ২০০৩ এর ৪০ ( গ,ঘ) ধারা লঙ্ঘনের দায়ে সেবা মেডিকেল হলকে ৫ হাজার, মক্কা মেডিসিন কর্ণারকে ৫ হাজার ও লিজা মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা বলেন, ঔষধ ও কসমেটিকস আইন ২০০৩ এর ৪০ ( গ,ঘ) ধারা লঙ্ঘনের দায়ে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করে আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD