1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন, বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন, বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামের মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী।

শনিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে শুক্রবার বিকেলে শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহারের নেতৃত্বে স্থানীয় চিহ্নিত কিছু মাদক কারবারি ও সন্ত্র্যাসীদের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন এই চক্র। তাঁদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সাবেক ইউপি সদস্য সাগর, সৈয়দ আলী, দুলাল মিয়া, দ্বীন ইসলাম, কালা, আব্দুল আলিম, ছোট্ট মিয়া, রতন, ইয়াছিন, মনির হোসেন, ফয়সাল মিয়ার বাড়িতে তল্লাশী চায় বিক্ষোপ্ত জনতা। তল্লাশী কালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে ওইসকল মাদক কারবারিরা।

মনববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার, অধ্যাপক নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজন, আব্দুল মোমেন, আবু মোছা, বাহারুল আলম, আবু কাউছার, নাইউম খান, জয়নাল আবেদীন মেম্বার, হাবিবুর সরকার, ইব্রাহীম,আলী বাহাদুর সেলিম, জয়নাল, সুমন, মিকছার প্রমূখ।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, শুক্রবার সন্ধ্যার খবর পেয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, সেনাবাহিনীর টহল টিম ও বাঙ্গরা বাজার থানার পুলিশের একটি দল ঘটনারস্থল পরিদর্শন করেন। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্র বাঙ্গরা বাজার থানা পুলিশ জব্দ করে নিয়ে আসে। এ বিষয়ে কেহ কোন লিখিত অভিযোগ না করায় পুলিশ একটি জিডি করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD