1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ঃ

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহম্মেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা মহিউদ্দিন মোল্লা, মুরাদনগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, হাফেজ মোহাম্মদ আলী, আব্দুল আজিজ মোল্লা, রহিম ভূইয়া, জসিম উদ্দিন রিপন, উপজেলা যুবদলে আহ্বায়ক সৈয়দ সোহেল ছামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD