1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সদর দক্ষিনে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা দেবীদ্বারে ৫ জনসহ কুমিল্লার ১১ আসনের সংরক্ষিত মহিলা আসনে ২৯ আবেদনকারীর কেউ এমপি পাননি ব্রাহ্মণপাড়ায় নাইঘর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে ব্যাংকে ডুকে নারী কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে জখম কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী চৌদ্দগ্রামে বসতবাড়ির রাস্তা নিয়ে তিন ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাত চরমে হামলা-মামলায় জর্জরিত ৩ পরিবার নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু

সদর দক্ষিনে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭৩৭ বার পঠিত

 

নেকবর হোসেন:

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টায় কুমিল্লা সদর দক্ষিন থানা এলাকার মল্লিকা সিএনজি পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর ভূঁইয়া।

নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ভাগুলপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে এবং চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিনের স্ত্রী মরিয়ম আক্তার মিতু (২২), এবং তাদের ছেলে আলভী (১৫ মাস)
পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে স্বামী ইয়াছিন তার বোনের বাড়ি সদর দক্ষিন উপজেলার রতনপুর থেকে মোটরসাইকেল করে স্ত্রী ও সন্তানকে নিয়ে তার শুশুরবাড়ি সদর দক্ষিন উপজেলার ভাগুলপুর গ্রামে যাচ্ছিলেন। এই সময় সদর দক্ষিন থানা এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি পাম্পের সামনে পৌছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান সজোরে মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ইয়াছিন ও তার স্ত্রী মিতু এবং মিতুর কোলে থাকা ১৫ মাসের ছেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মিতু ও তার সন্তান মারা যায়। আহত স্বামী ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে ঘটনাস্থলে থাকা কুমিল্লা সদর দক্ষিন থানার উপ পরিদর্শক মাহমুদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। দূর্ঘনার কারণে যাতে মহাসড়কে যানযট সৃষ্টি না হয় এই বিষয়টি নিশ্চিত করেছি। যেহেতু মহাসড়কে দূর্ঘটনাটি ঘটেছে সেহেতু আমরা ময়নামতি হাইওয়ে থানাকে অবগত করেছি। হাইওয়ে পুলিশ এসে যাবতীয় আইনী পদক্ষেপ গ্রহণ করবে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন আমরা দূর্ঘটনার বিষয়টি জানতে পেরে পুলিশের একটি ঘটনাস্থলে পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহগুলোর সুরতহাল করে থানায় নিয়ে আসবে। পরে নিহতের পরিবারের সাথে কথা বলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD