1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়ায় যৌথ মহড়া - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়ায় যৌথ মহড়া

  • প্রকাশিতঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও প্রতিটি নাগরিককের নিরাপত্তায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌথ মহড়া দিচ্ছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানাপুলিশ।
সোমবার ( ১২ আগস্ট ) দুপুরে থানা কমপ্লেক্স থেকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি৷), সেনাবাহিনী, থানাপুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে উপজেলার সবগুলো সড়ক ও হাটবাজারে এ মহড়া দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, ওসি এস এম আতিক উল্লাহ, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মহড়া দেওয়াকালে উপজেলার সকল নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়লেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। উপজেলাবাসীর আস্থা ও ভরসার প্রতীক হয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা একত্রে মাঠে কাজ করছেন। এ সময় সঠিক তথ্য দেওয়াসহ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম বলেন, আইনশৃংখলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বর্তমানে কোন প্রকার গোলযোগ তৈরি, খাল ভরাট, ড্রেজার ব্যবহার, মাদক পরিবহন, বিক্রয় কিংবা সেবন, চোরাচালান সহ, গাড়ি অবৈধ পার্কিং, চাঁদাবাজির সাথে কাউকে জড়িত প্রমাণ পেলে কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD