1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করতে ভিক্টোরিয়ার অধ্যক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করতে ভিক্টোরিয়ার অধ্যক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

  • প্রকাশিতঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৮৯ বার পঠিত

কলেজ প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষকে  ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রবিবার (১১ আগস্ট)  আলটিমেটাম দেয় শতাধিক সদস্য। লিখিতভাবে আবেদনে ছাত্ররা জানায়, নজরুল হলের সন্ত্রসীরা ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র তামিম হোসেনকে নির্যাতন করে। তার বিচার দাবী করছি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । রাজনীতির সাথে যুক্ত থাকলে ছাত্রত্ব বাতিল করতে হবে । কলেজের সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরাপত্তা প্রদান করতে হবে । মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ করা সহ দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দেওয়ার দাবী জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, যদি সরকার পদত্যাগ না করতো, তামিমের রক্ত বৃথা যেতো। সরকারি দল ক্ষমতায় ছিলো, তাই অভিযুক্তদের শাস্তির আওতায় আনা যায়নি। আমরা সোমবার তদন্ত কমিটি করবো। গত ২৯ দিনে আহত ছাত্র তামিককে কেনো কলেজ প্রশাসন দেখতে যায়নি বা সাহায্য করেনি?  এ প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, আমরা সরকারের কর্মচারী। সরকার বললে, বঙ্গবন্ধুর ছবি উপরে উঠবে?  ঠিক এমন।

ক্যাম্পাস রাজনীতি বন্ধের বিষয়ে তিনি বলেন, সোমবার একাডেমিক কাউন্সিলের মিটিং হবে। সেখাবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।  আর ছাত্রসংসদের বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD