1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সময় পুলিশের গুলিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নিহত ব্যক্তিদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে খোজ-খবর নেয় মুরাদনগর উপজেলা বিএনপি। এছাড়া কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নিহতদের স্মরণে মোবাইল ফোনে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ব্যাক্তিগত তহবিল হতে দেওয়া নগদ ৫০ হাজার টাকা করে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা বিএনপির নেতা কর্মীরা নিহত তিনটি পরিবারের হাতে প্রদান করেন।
শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া, আমিননগর, দৈলতপুর গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান করে উপজেলা বিএনপি। এছাড়াও নিহত পরিবারদের প্রতি মাসে নগদ অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
নিহতরা হলেন, মুরাদনগর উপজেলারা হলেন, উপজেলার মোচাগড়া গ্রামের মৃতু মুহর আলী মুন্সীর ছেলে আব্দুল আউয়াল (৫৬), আমিননগর গ্রামের সোহরাব মিয়ার ছেলে পারভেজ (২১) ও দৈলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে কাজী নাজমুল (৩০)।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, উপজেলা বিএনবির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাসুম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসা, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলার নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন তুহিন, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায় মাও: মহিবুল্লাহ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD