1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সম্পাদক ফারুক আহাম্মদ, সাংগঠনিক গাজী রুবেল - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সম্পাদক ফারুক আহাম্মদ, সাংগঠনিক গাজী রুবেল

  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৮৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

আমরা সত্য ও ন্যায়ের পক্ষে এ স্লোগান কে সামনে রেখে নবীন এবং প্রবীনদের সমন্বয়ে শনিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে৷ শনিবার (১০ আগস্ট ) বিকালে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের হল রুমে সকল সদস্যদের কন্ঠ ভোটে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহাম্মদ লাভলুকে সভাপতি, দৈনিক আমাদের কুমিল্লা ও আমাদের নতুন সময় পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ফারুক আহাম্মদ কে সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা’র কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী মো. রুবেলকে মনোনীত করা হয়েছে৷ শনিবার দুপুরে আলোচনা সভার মাধ্যমে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের আগের কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবীন ও প্রবীণদের সমন্বয়ে” উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব গঠন করা হয়েছে৷ এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ- সভাপতি দৈনিক ভোরের কাগজ’র উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবদুল কুদ্দুস, সহ-সভাপতি দৈনিক ব্রাহ্মণপাড়া-ব্রাহ্মণপাড়া সংবাদ এর স্টাফ রিপোর্টার মো.গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ‘এস’ এর উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক রূপসী বাংলা’র স্টাফ রিপোর্টার মো. আনোয়ারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিন’র উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক দৈনিক কালজয়ী’র স্টাফ রিপোর্টার মো. সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি আতাউল রহমান, অর্থ সম্পাদক দৈনিক ভোরের সূর্যোদয় উপজেলা প্রতিনিধি মো. রেজাউল হক শাকিল, স্বাস্থ্য সম্পাদক দৈনিক খবর’র প্রতিনিধি ডাঃ ইউনুস সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর স্টাফ রিপোর্টার মো: ঈমাম হোসেন, নির্বাহী সদস্য দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর স্টাফ রিপোর্টার মো: বাসির উদ্দিন, মো. সোহেল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD