1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আন্দোলনের শুরু থেকে গত মঙ্গলবার (৬ আগস্ট) পর্যন্ত নিহতদের আত্মার মাগফেরাত কামনায়, আহতদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া মাহফিল করেছে।
বুধবার সকালে মুরাদনগর উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাঠে নিহতদের দোয়া মাহফিলের আয়োজন করে মুরাদনগর উপজেলা বিএনপি। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সারাদেশে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মোবাইল ফোনে বক্তব্য দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসা সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহম্মেদ, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাও: ইলিয়াছ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা আমীর মুফতি আমজাদ হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক উজ্জল, সাজ্জাত প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সদস্য বসির মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুব দলের আহ্বায়ক সোহেল ছামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা, আহ্বায়ক নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD