1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০,সদস‍্য পদে ৫৭ প্রার্থীর মনোনয়ন বৈধ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০,সদস‍্য পদে ৫৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১২ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

আসন্ন দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চেয়ারম্যান পদে ১০ জন সাধারন সদস্য(মেম্বার)পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য(মেম্বার)পদে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার।

সোমবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী ১০জন,সাধারন সদস্য ৪৫ জন ও সংরক্ষিত সদস্য ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয় ৷ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সাধারন সদস্য(মেম্বার)প্রার্থী ২ং ওয়ার্ডের মোঃ মনির হোসেন,শামীম আহমেদ ও ইমন মুন্সীর মনোনয়নপত্রে প্রস্তাবকারী একই ব্যক্তি হওয়ায় ও ৭নং ওয়ার্ডের আবু তাহেরের ঋণ খেলাপির দায়ে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।

উল্লেখ‍্য সাধারন সদস্য(মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬১ জন মনোনয়নপত্র দাখিল করেন৷আগামী ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেওয়া হবে৷ এবং ১৬ মার্চ অত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD