1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সতর্ক করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ বিবৃতি - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

সতর্ক করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ বিবৃতি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা দ. জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন ও মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এক যৌথ বিবৃতিতে বলেন, গত ৫ আগস্ট (৫ আগস্ট) ছাত্র গণঅভ্যুর্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করে। এতে সারাদেশের ছাত্রজনতার অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়৷ এই অর্জনে অনেক মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশার মানুষ রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ছাত্রদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে স্বৈরাচার হাসিনার প্রেতাত্মারা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে এবং করার চেষ্টা করছে। তারা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদের ক্ষতি করছে৷

নেতৃবৃন্দ তাদের যৌথ বিবৃতিতে আরও বলেন, ছাত্রজনতার এই ঐতিহাসিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বৈরাচারের প্রেতাত্মারা সাথে মিশে ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষের সম্পদ লুট ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শন করছে। এসব অপকর্মে কোন নেতাকর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষায় পাড়া-মহল্লায় ছাত্রসমন্বয়ক ও প্রতিনিধিদের সাথে একত্রে কাজ করার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD