1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ১৭ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক যুবক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ১৭ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক যুবক আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

শামীম রায়হান,স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ১৭ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার চৌয়ারা গ্রামের মৃত : আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ আব্দুল হান্নান।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, সোমবার(২০ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে সাব-ইন্সপেক্টর এএসএম গোলাম আজম ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা সংলগ্ন রাস্তায় ঢাকাগামী একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারের চালক মোহাম্মদ আব্দুল হান্নান (৩০) কে আটক করে।

এসময় পুলিশ প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৩-৫৭৭৫ ) তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো ১০ টি প্যাকেটে থাকা মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করে৷ এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD