1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিতঃ রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৪০৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

ব্রাহ্মণপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে রিয়া আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার ( ৪ আগস্ট ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ-পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিয়া আক্তার ওই এলাকার সিঙ্গাপুর প্রবাসী রিমন মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর এলাকার মো. মাসুদ ভূইয়ার একমাত্র মেয়ে রিয়া আক্তারের সঙ্গে উপজেলার সাহেবাবাদ দক্ষিণ-পূর্ব পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে রিমন মিয়ার গত তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির সাদমান নামে ১১ মাস বয়েসী একটি ছেলে রয়েছে। ঘটনার দিন রোববার দুপুরে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় রিয়ার। পরে প্রবাসী স্বামী রিমন মিয়া আবারও কয়েকবার কল দিয়েও রিয়ার সাড়া না পেয়ে ঘরের অন্য সদস্যদের কল দেন। এ সময় ঘরের অন্য সদস্যরা রিয়ার শোবার ঘরের দরজাজানালা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যপারে নিহতের স্বামী রিমন মিয়ার চাচা সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, পারিবারিকভাবে কোন অশান্তির কথা শুনিনি। আত্মহত্যার কিছুসময় আগেও রিয়া তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলেছে। কেন সে এভাবে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। এ ব্যাপারে নিহতের মা নাজমা বেগম বলেন, আমার মেয়ে রিয়া আমাদের ফোন করে বলেছে তাড়াতাড়ি তার শ্বশুর বাড়ি আসতে। আমরা রওনা হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লেগেছে। এরইমধ্যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে রিয়া আত্মহত্যা করেছে। আমার মেয়ে এর আগে অনেকবার বলেছে স্বামীর সংসারে সে সুখে নেই। আমরা তাকে সান্ত্বনা দিতাম। এখন আর আমরা কাকে সান্ত্বনা দেব ? এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক এসআই রবিউল আওয়াল তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থা থেকে উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD