1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন

  • প্রকাশিতঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৪৯৬ বার পঠিত

দৈনিক কুমিল্লা।।

কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার
শনিবার( ৩ আগষ্ট) দুপুরে দুর্বৃত্তরা মহাসড়ক অবরোধ করে। এসময় চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই আন্দোলনরতরা এসি ল্যান্ড এর গাড়িতে ভাংচুর চালায়। আন্দোলনরতদের হামলার মধ্যে গাড়ি থেকে নেমে দ্রুত প্রাণ রক্ষা করেন এসি ল্যান্ড ও তার গাড়ি চালক। ভাংচুরের এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে তারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩টা) মহাসড়কে আন্দোলন চলছে। এতে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুস্কৃতকারীরা এসি ল্যান্ডের গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে। তারা কেউ শিক্ষার্থী নয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD