1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও চাঁদের আলো যুব সংগঠনের যুব কার্যক্রম নিয়ে মত বিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও চাঁদের আলো যুব সংগঠনের যুব কার্যক্রম নিয়ে মত বিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

বুড়িচং উপজেলাধীন যুব সমাজের উন্নয়নে ও সুন্দর জীবন গঠনে নিবেদিত আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও নব গঠিত চাঁদের আলো যুব সংগঠনের “যুব কার্যক্রম নিয়ে” এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই (সোমবার) দুপুরে উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত যুব মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

চাঁদের আলো যুব সংগঠনের প্রতিষ্ঠাতা জেসমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তারিন তাবাচ্ছুম চাঁদনী, সেলিনা আক্তার, রোজিনা বেগম, তাছলিমা আক্তার, ঝর্না আক্তার, শারমিন আক্তার, জাহানারা আক্তার নীপা,সালমা নাজমীন শুভা, নাজমা আক্তার,তাছকিয়া তাবাচ্ছুম কিরন, মনোয়ারা বেগম,কাইফ মিয়া,জুতি ইসলাম ও সাইফ মিয়া সহ উভয় সংগঠনের অন্যান্য সদস্যগণ। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলার সফল যুব সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির বলেন, আগামী দেশ ও সমাজ গঠনে যুব সমাজের রয়েছে বিশেষ দায়িত্ব। তিনি,যুব সমাজকে মাদক, সন্ত্রাস , জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি লেখা-পড়া, খেলাধুলার মাধ্যমে সমাজ উন্নয়নে এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতিতে ভূমিকা রাখতে এগিয়ে আসারও আহ্বান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD