1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে ফুচকা খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী অসুস্থ - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে ফুচকা খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী অসুস্থ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১০০৪ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম:

চৌদ্দগ্রামে ফুচকা খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ে। তারা সকলেই ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন।

বিদ্যালয় ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরে টিফিনের ছুটি চলাকালীন সময়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গোলক চন্দ্র (জি.সি) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্রী স্কুলের পাশের আব্দুস সোবহান এর দোকান থেকে ফুচকা কিনে খায়। কিছুক্ষণ পরেই ফুচকা খাওয়া ছাত্রীদের ছয়জন বমি করা সহ ভিষণ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা হলো ওই বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী কামরুন্নাহার, লুৎফুন্নাহার সাথী, ঝুমুর, মরিয়ম, আনিশা ও মারিয়া। তারা সকলেই বিদ্যালয়ের আশেপাশের গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকগণ অসুস্থ ছাত্রীদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে কিছুটা সুস্থতা অনুভব করলে অভিভাবকরা এসে তাদেরকে বাড়ীতে নিয়ে যায়।

এদিকে ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে শিক্ষা সংশ্লিষ্টরা সহ সচেতন মহল বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ বিষয়ে সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন বলেন, ‘দুপুরে টিফিন আওয়ারে বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্রী পাশ^বর্তী একটি দোকান থেকে ফুচকা খায়। পরে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে। চিকিৎসা দিয়ে তাদেরকে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ কমিটির অন্যান্যদের অবহিত করা হয়েছে।’

এ ব্যাপারে বক্তব্য নিতে ফুচকা দোকানদার আব্দুস সোবহানকে মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কলটি কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন জানান, ‘বিষয়টি সম্পর্কে কেউ আমাকে অবহিত করেনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে এইমাত্রই জানলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD