1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

কুমিল্লার বুড়িচংয়ে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সামিয়া জাহান সানজিদা (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত কিশোরী বুড়িচং কালিনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী ছিলেন।ঘটনাটি ঘটে (১৫ জুন ২০২৪) সোমবার ভোর রাতে উপজেলার ষোলনল ইউনিয়নের শিকারপুর মধ্যপাড়া সফিক ফকিরের বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সামিয়া জাহান সানজিদা গত ১৪ তারিখ রোববার রাত আনুমানিক ১১টার দিকে মা শিউলী আক্তারের নিকট কাপড় কিনার জন্য টাকা চাইলে তখন মা তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মেয়ের হাতে থাকা মোবাইলটি কেড়ে নেন।এতে মায়ের অপমান সহ্য করতে না পেরে ওই রাতেই কোনো এক সময় তাদের পশ্চিম ভিটির দক্ষিণ-পশ্চিম পার্শ্বের রুমের ভিতর সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।নিহত কিশোরী সৌদি প্রবাসী লিটন মিয়ার কন্যাসন্তান।
পরিবার সূত্রে জানা যায়,ওই রাতে ১১:৪০ মিনিটে রাতে মেয়ে সহ পরিবারের সবাই এক সাথে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে অনুমান ৪.৫০ মিনিটের সময় মা শিউলী আক্তার তার মেয়েকে ফজরের নামাজ পড়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে তখন শোর-চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে সামিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন স্থানীয়রা বুড়িচং থানাকে খবর দিলে ঘটনাস্থলে এসআই আরিফ ও তার সঙ্গীয় ফোর্স গিয়ে ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে পুলিশ বলছে, তারা প্রাথমিকভাবে জেনেছে স্কুল ছাত্রীর কারো সাথে প্রেমের সম্পর্ক ছিলো, এই বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয় পরিবারে, অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, লাশ ময়নাতদন্তের শেষে পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD