1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪২৬ বার পঠিত

 

কুবি সংবাদদাতা:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। প্রধানমন্ত্রী চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের জেরে শিক্ষার্থীদের এই প্রতিবাদ।

রবিবার (১৪ জুলাই) রাত ১১ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, শেখ হাসিনা হলে দফায় দফায় স্লোগান দিতে দেখা যায়। পরে সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু ও নজরুল হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হোন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ‘তুমি কে, আমি কে? রাজাকার,  রাজাকার’, কিসের তোর অধিকার,তুই বেটা রাজাকার’ তুই বেটা রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড় স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী বক্তব্য প্রদানকালে মুক্তিযোদ্ধা বাদে সবাইকে রাজাকারের সন্তান ও নাতি বলেছেন। যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই তারা এর বিরুদ্ধে মাঠে নেমেছেন । তাঁর বক্তব্য অনুযায়ী আমরা সবাই রাজাকার। আমরা এর বিরুদ্ধে এবং কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমে এসেছি।

উল্লেখ্য, রবিবার(১৪ জুলাই)  বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ‘ মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে ‘ এমন প্রশ্ন রাখেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর হতে দেখা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD