1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

দাউদকান্দিতে ক্লুলেস মেহেদী হাসান ভূইয়া মহিন হত্যাকাণ্ডে জড়িত মূল দুই আসামিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা।

গত সোমবার(৬ ফেব্রুয়ারী)বিকালে দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের নতুন হাসনাবাদ ভুট্টা ক্ষেতের ভিতরের জমির আইনের উত্তর পাসে একজন অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পরে আছে। এমন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা এর নেতৃত্বে এসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভুট্টা ক্ষেত হতে যুবকের মরদেহ উদ্ধার করে।

মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্ত করা হয় এবং পরবর্তীতে মৃতের ভাই মাইনুল ইসলাম এর মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

মেহেদী হাসান ভূইয়া মহিন স্ত্রী সন্তান নিয়ে উপজেলার শহীদ নগর গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করতেন, সে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোবিন্দপুর পূর্বপাড়া মৃত মফিজুল ইসলামের পুত্র।

এ ঘটনায় ভিকটিমের ভাই মাইনুল ইসলাম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসেন তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হত্যার সাথে জড়িত আশরাফ উদ্দিন (৩৮) কে চট্টগ্রামের সন্দীপ এলাকা থেকে গ্রেফতার করে ও তার তথ্য মতে সহযোগী কেরামত আলী ( ৩৮) কে গ্রেফতার করা হয়

জানা যায়, মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মেহেদী হাসান ভূইয়া মহিন (৩০) কে হত্যা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোলাপের চর (বর্তমান ষোলপাড়া গ্রামের হাজী হাসমত আলীর ভাড়াটিয়া) মৃত বারেক ব্যাপারীর ছেলে আশরাফ উদ্দিন (৩৮) একই থানা ও জেলার রায়পুর গ্রামের বর্তমান শহীদ নগর মৃত বারেক ফকিরের ছেলে কেরামত আলী (৩৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD