1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ইয়াবা সহ আটক ২ মাদক কারবারি - Dainik Cumilla
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী চৌদ্দগ্রামে বসতবাড়ির রাস্তা নিয়ে তিন ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাত চরমে হামলা-মামলায় জর্জরিত ৩ পরিবার নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

ইয়াবা সহ আটক ২ মাদক কারবারি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩১০ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা জেলার গোয়েন্দা শাখার দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ও রাতে সদর দক্ষিণ মডেল থানা এবং বুড়িচং থানায় এ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানটি সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর এলাকায় পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গতকাল সন্ধ্যায় মোঃ মানিক মিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মানিক মিয়া সূর্যনগর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

দ্বিতীয় অভিযানটি বুড়িচং থানার ডুবাইচর এলাকায় নুর মহল কমিউনিটি সেন্টারের সামনে পরিচালিত হয়। রাতে জেলা গোয়েন্দা শাখার আরেকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াশকরণী (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ওয়াশকরণী নন্দের খামার গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।

উক্ত ঘটনায় সদর দক্ষিণ থানা ও বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লা জেলার গোয়েন্দা শাখা এই অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD