1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

 

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে ৫০ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৪জুলাই) দুপুরে চন্দ্রশেখরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বিদ্যালয়ের ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা উপকরণ তুলে দেন।

এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, বিটেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রানী বণিক, নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র বনিক।

অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন , অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক অভি নন্দী ও নারী সম্পাদিকা সুমাইয়া সরকার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD