1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
০১ জুলাই থেকে কুবির ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

০১ জুলাই থেকে কুবির ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩১১ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের। রবিবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এবিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রম এমনকি বিভাগের একাডেমিক কোনো সভাও অনুষ্ঠিত হবে না৷ আমরা সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছি ফেডারেশন যে সিদ্ধান্ত নিবে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করবো। একারণেই আগামীকাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়েও সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত শিক্ষকদের পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মবিরতির ঘোষণার পর দাবি আদায়ের জন্য গত ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়৷ এবং আগামী ১ জুলাই অনির্দিষ্টকালের জন্য থেকে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD