1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার একটি ভবন থেকে চীনা নারীর মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার একটি ভবন থেকে চীনা নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৮২৪ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার একটি ভবন থেকে (৫২) নামে এক নারী চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শান হুয়ানমেই । বয়স হয়েছিলো ৫২ বছর ।

আজ ২৯ জুন শনিবার সকাল ৯টার দিকে নগরীর আশ্রাফপুরের নোয়াগাঁও চৌমুহনী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি কুমিল্লা ইপিজেডে পি.ওয়াই গার্মেন্টসে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লায় ই‌পি‌জেডের ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ওই চীনা নারী মৃত্যুবরণ করেছেন। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর নোয়াগাঁও চৌমুহনী বিসমিল্লাহ হাউজ নামের একটি ভবনের ৩য় তলায় থাকতেন চীনা নাগরিকদের সাথে তিনি। সকাল সাড়ে ৮টায় সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিলে দরজা বন্ধ দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মরদেহ কোথায় পাঠানো হবে এ নিয়ে কুমিল্লা ই‌পি‌জেডের ফাঁড়ি ইনচার্জ বলেন, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে নিহতের স্বামী চীন থেকে রওনা দিয়েছেন, স্বামী আসার পর সিদ্ধান্ত হবে লাশ কোথায় পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD