1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৩৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী (ঈদ আড্ডা)ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) রাতে কুমিল্লাস্থ মায়ামী হোটেলের হলরুমে ঈদ পূর্ণমিলনী (ঈদ আনন্দ আড্ডা) ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে (ঈদ আড্ডায়) প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।

বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.টি.এম মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতাশামূল হাসান ভূইয়া রুমি, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি- দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু’র উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বুড়িচং প্রেসক্লবারে সাবেক সভাপতি- দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. মোসলেহ উদ্দিন।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি- দৈনিক আমার সংবাদ প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ সভাপতি- আর টিভি দক্ষিণ প্রতিনিধি সোহরাব সুমন, যুগ্ম সম্পাদক- দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মারুফ কল্প, সাংগঠনিক সম্পাদক- দৈনিক রূপসী বাংলা কুমিল্লা উত্তর প্রতিনিধি মো. জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক- দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক- দৈনিক কুমিল্লা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক- দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ সাফি, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক- উচ্চকন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক- দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ আবদুল্লাহ, নির্বাহী সদস্য- ঢাকা পোস্ট এর স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম। সদস্য- দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি মুহাম্মদ রাকিবুল হাসান রনি, সদস্য- দৈনিক- খোলা কাগজ প্রতিনিধি হাছিবুল ইসলাম সবুজ, সদস্য- বেঙ্গল টাইমস প্রতিনিধি আলমগীর হোসেন, সদস্য- কুমিল্লা নিউজ প্রতিনিধি শাহিদুজ্জামান রাশেদ।

অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বিনিময়, আলোচনা, আড্ডা, চা-চক্র ও রাতের খাবার সম্পন্ন হয়। ২য় পর্বে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD