1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে বিএনপির পদযাত্রা বিক্ষোভ সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নগরীতে বিএনপির পদযাত্রা বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৩ বার পঠিত

কুমিল্লা নগরীতে বিএনপির পদযাত্রা বিক্ষোভ সমাবেশ

 

নেকবর হোসেন ।।
গ্যাস, বিদ্যুৎ, তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার কুমিল্লা নগরীতে পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কুমিল্লা মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
বিকেলে পদযাত্রাটি নগরীর চকবাজার থেকে শুরু করে ছাতিপট্টি, রাজগঞ্জ মনোহরপুর হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো. শাহাজান।
বক্তব্যে তিনি বলেন, আমরা সঙ্ঘাত চাই না, শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে কার্যত তাদের নেতাকর্মীদের উসকে দিচ্ছে। বিএনপির আন্দোলনে দলীয় লোকজন ছাড়াও সাধারণ মানুষ যেভাবে অংশ নিচ্ছে এতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে এটাই স্পষ্ট হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে এবং গ্যাস বিদ্যুৎ সহ কৃষি উপকরণের দাম কোন কারণ ছাড়াই বাড়ার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এ পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়। আর এই জন্য সরকারের পদত্যাগের কোন বিকল্প নেই।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উৱ রশিদ ইয়াছিন।
এসময় মহানগর বিএনপির আহবায়ক উতবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, আনোয়ারুল হক, রেজাউল করিম, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আতাউর রহমান ছুটি সহ বিএনপি ও আরঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD