1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বরুড়ায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৫২০ বার পঠিত

 

নেকবর হোসেন:

বরুড়ায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।

নিহত মেয়ের নাম খাদিজা আক্তার (১৩)। সে নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির সন্তান। স্থানীয় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। যতটুকু জানলাম খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকালে তার বাড়িতে সে আর তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে পাশে। এঘটনার পর থেকে জ্ঞান হারিয়ে ঘরেই পড়ে আছে মা খুরশিদা। মা একাই ছিল তাছাড়া উনি মানসিক ভারসাম্যহীন। তাই সবাই ধারণা করছে হয়তো উনিই ঘটনা ঘটিয়েছেন। আমরা পুলিশকে জানিয়েছি। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসাম্যহীন। সে এঘটনা ঘটিয়েছে। তবে এটা আইনি প্রক্রিয়ার বিষয়। লাশ এখনও বাড়িতে আছে। পুলিশ এসে ব্যবস্থা নেবে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে, অভিযুক্ত মাকে আটক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD