1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় ১৭ বোতল মদ এবং প্রায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।গতকাল ১৭ ফেব্রুয়ারী দুপুরে জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।
পৃথক আরেকটি অভিযানে একই দিন রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় অভিযান পরিচালনা করেপ্রায় ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে গাজী মোঃ রাজিব (২৯)। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বলুহর গ্রামের মোঃ মহিদুল ইসলাম এর ছেলে মোঃ রুকনুজ্জামান (২৯) এবং একই গ্রামের মৃত মহিদুল ইসলাম এর ছেলে তমাল হোসেন বাবু (২৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ঝিনাইদহ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD