1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আসছেন নবাগত পুলিশ সুপার  - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় আসছেন নবাগত পুলিশ সুপার 

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪৭৩ বার পঠিত

কুমিল্লায় আসছেন নবাগত পুলিশ সুপার 

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার নবাগত পুলিশ সুপার হচ্ছেন  মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম

২০২২ সাল ২৫ শে আগষ্ট থেকে পটুয়াখালী জেলা পুলিশ সুপার দায়িত্ব পালন করছেন। ২৫ তম ব্যাচ (বিসিএস)। পাবনা জেলার কৃতি সন্তান তিনি।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ১৫ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।

তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরএকজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলাগুলো হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, যশোর, মাদারীপুর, টাঙ্গাইল, নীলফামারী, সুনামগঞ্জ।

১৪ জেলায় নতুন এসপি হলেন যারা:

এর মধ্যে ডিএমপির উপপুলিশ কমিশনার পদ থেকে মো. শাহজাহানকে রংপুর জেলা পুলিশ সুপার। মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার। মোহাম্মদ মনিরুল ইসলামকে ফেনী জেলা পুলিশ সুপার। মো. আ. আহাদকে পাবনা জেলা পুলিশ সুপার পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে সিলেট জেলায়। পটুয়াখালী জেলা পুলিশ সুপারকে মো. সাইদুল ইসলামকে বদলি করা হয়েছে কুমিল্লা জেলায়। বরগুনা জেলা পুলিশ সুপার মো. আবদুস ছালামকে বদলি করা হয়েছে পটুয়াখালী জেলায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. রাফিউল আলমকে বদলি করা হয়েছে বরগুনা জেলা পুলিশ সুপার পদে।  ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসানকে বদলি করা হয়েছে বগুড়া জেলায়। নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুরকে বদলি করা হয়েছে টাঙ্গাইল জেলায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. মোকবুল হোসেনকে বদলি করা হয়েছে নীলফামারী জেলায়। মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলমকে বদলি করা হয়েছে যশোর জেলায়। বিশেষ শাখার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে বদলি করা হয়েছে মাদারীপুর জেলায়।

পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এম. এন. মোর্শেদকে বদলি করা হয়েছে সুনামগঞ্জ জেলায়।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে পদায়ন করে আনা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD