1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী: সকালে আনন্দ শোভাযাত্রা, বিকেলে প্রবীণ নেতাদের সংবর্ধনা দিবে মহানগর আওয়ামী লীগ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী: সকালে আনন্দ শোভাযাত্রা, বিকেলে প্রবীণ নেতাদের সংবর্ধনা দিবে মহানগর আওয়ামী লীগ

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৫২০ বার পঠিত

নেকবর হোসেন :

দেশের প্রাচীনতম রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার (২৩ জুন)। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। দিনটি ঘিরে দল ও সমর্থকদের মধ্যে সাজ সাজ রব। দলীয় কার্যালয়, বঙ্গবন্ধু মূরাল সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোক সজ্জিতকরন করা হয়েছে। এই দিনে আনন্দের মাত্রা বাড়াতে এবং রাজনৈতিক দল হিসেবে দলের সমৃদ্ধ ইতিহাস মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে এসব কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি ।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা ও বিকেলে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, দলের প্রবীন ১০ নেতাকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্ব দেওয়া হয়েছে ।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক নাঈমুল হক হিমেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গত সাড়ে সাত দশক ধরে পথচলা এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩ জুন রবিবার ।বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বর্নিল কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন রবিবার সকাল ৯ নগরীর রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন । সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ। সকাল ১১ টায় নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৫ টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আলোক চিত্র প্রদর্শনী,আলোচনা সভা,দলের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্লাটিনাম জয়ন্তীর এ আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা এবং প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি এড জহিরুল ইসলাম সেলিম। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।”

গত ১৬ জুন রবিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করে দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করে।

প্লাটিনাম জয়ন্তী উদযাপিত প্রসঙ্গে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, “ জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা যখন প্রস্তুত হচ্ছি, ঠিক এই সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি পালন করবে। আয়োজনকে স্বার্থক করে আমরা প্রমান করব কুমিল্লার আওয়ামী লীগ সবচেয়ে ঐক্যবদ্ধ ও গতিশীল সারা দেশের অনুকরনীয় একটি মডেল ইউনিট।”

হাজী বাহার এমপি আরও বলেন, ‘আওয়ামী লীগের মতো অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর প্রগতির অনবদ্য ইতিহাসের নজির পৃথিবীতে নেই । সেই দলের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার হাতে এই দেশটারই জন্ম। এর পরের অধ্যায় বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলার। বাঙালি জাতির জীবনে এই মুক্তি, বোধ আর উন্নয়নের অনবদ্য নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এ দলটির প্লাটিনাম জয়ন্তীর অংশীর হতে মুক্তিযুদ্ধের চেতনার কুমিল্লার সকল মানুষকে আহবান জানাই ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD