1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দুপুরের খাবার খাওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ল ভাই-বোন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দুপুরের খাবার খাওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ল ভাই-বোন

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৫৬৪ বার পঠিত

দুপুরের খাবার খাওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ল ভাই-বোন

দৈনিক কুমিল্লা।।

কুমিল্লার বরুড়া উপজেলায় দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) দুপুরে খাবার খাওয়ার পর তারা বমি করে অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ভাই-বোনের নাম আবদুর রহমান (২) ও খাদিজা আক্তার (৪)। তাদের বাবা হাফেজ নেছার আহমেদ উপজেলার হাটপুকুরিয়া গ্রামের দিঘীরপাড়ের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, হাফেজ নেছারের স্ত্রী তার ছেলে ও মেয়েকে সকালে কাঁঠাল ও রুটি খাওয়ায়। পরে দুপুরে ডাল দিয়ে ভাত খাওয়ানোর পরই তারা বমি করতে থাকে। তাদের অবস্থা খারাপ হতে থাকলে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছেলে শিশুটির মৃত্যু হয়। আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মেয়ে খাদিজাও মারা যায়।

ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুদের বাবা-মায়ের দাবি, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই শিশুর মৃত্যু কী কারণে হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD