1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার হোমনায় কেন্দ্রে সন্দেহজনক ঘোরাঘুরি, দুই যুবকের কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার হোমনায় কেন্দ্রে সন্দেহজনক ঘোরাঘুরি, দুই যুবকের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৫৮৮ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদ নির্বাচন চলাকালিন সময়ে কেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করা বহিরাগত দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের বুকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেহানা বেগমের আনারস প্রতীকের ব্যাচ ছিল।

বুধবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাগসিতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শিশু মিয়ার ছেলে সুজন (৩০) এবং একই এলাকার নওয়াব মিয়ার ছেলে কাউসার (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম বলেন, ভোট শুরুর পর থেকে বহিরাগত দুই যুবক এক প্রার্থীর ব্যাচ গলায় ঝুলিয়ে সন্দেহজনকভাবে কেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে সতর্ক করেন। এরপরও তারা কেন্দ্র ত্যাগ না করায় দুইজনকেই তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD